Dhaka ০৪:০৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর খুলনা সফরের আগে ৩৬ ঘণ্টায় ৪ হত্যাকাণ্ড, আতঙ্কে নগরবাসী

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:৫১:৫৭ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

মাত্র ৩৬ ঘণ্টার ব্যবধানে খুলনা মহানগরী ও রূপসা উপজেলায় চারটি হত্যাকাণ্ডের ঘটনায় জনমনে তীব্র আতঙ্ক বিরাজ করছে। একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

আগামী ৫ নভেম্বর খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ (সিজন-২)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরের কথা রয়েছে। প্রধানমন্ত্রীর সফরের আগে এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় তৎপরতা বাড়িয়েছে পুলিশ।

সোমবার দুপুরে রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের সিংহেরচর এলাকার জেলখানা ঘাটসংলগ্ন আলম মেম্বারের ঘাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের একজন রাজাপুর এলাকার আব্দুল্লাহর ছেলে ও জেলখানা ঘাটের মাঝি মেহেদী হাসান সোহাগ (৩৫) এবং অপরজন রেজাউল করিম (৩০), যার বিস্তারিত পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রূপসা থানার ওসি মাসুম খান দুপুরে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জোয়ারের পানিতে লাশ দুটি ভেসে এসেছে। মেহেদী হাসান সোহাগ সন্ত্রাসী গ্রুপ ‘বি’ কোম্পানির সক্রিয় সদস্য ছিলেন। অপরজনের পরিচয় নিশ্চিত করতে সিআইডি কাজ করছে।

এর আগে রবিবার রাতে তাঁতী দল নেতা সৈয়দ হুমায়ুন কবির হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ছেলে সৈয়দ নুর আমিন সৌহার্দ্য ছাত্রদল নেতা আরাফাতসহ পাঁচজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে। পুলিশ এজাহারভুক্ত শেখ সিদ্দিক (৫৩) নামে একজনকে গ্রেপ্তার করেছে। আড়ংঘাটা থানার ওসি হালিমুর রহমান জানিয়েছেন, অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশের একটি সূত্র দাবি করেছে, চার থেকে পাঁচজন দেশীয় অস্ত্র নিয়ে রায়ের মহল বড় মসজিদ এলাকার ‘আল-ক্যান্টিনো’ রেস্টুরেন্টে ঢুকে হুমায়ুন কবিরের ওপর হামলা চালিয়েছিল।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর খুলনা সফরের আগে ৩৬ ঘণ্টায় ৪ হত্যাকাণ্ড, আতঙ্কে নগরবাসী

সর্বশেষ হালনাগাদ : ০৭:৫১:৫৭ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬