Dhaka ০৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচনে নবী-টিপু প্যানেলের নিরঙ্কুশ জয়

  • সর্বশেষ হালনাগাদ : ০৯:১১:৫০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ জেলা ইউনিটের প্রথম নির্বাচনে নবী-টিপুর নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ প্যানেল নিরঙ্কুশ জয়লাভ করেছে। গতকাল শনিবার সন্ধ্যায় নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মামুন মাহমুদ এই ফলাফল ঘোষণা করেন।

এর আগে এদিন সকাল ১০টা থেকে জেলা পরিষদ কার্যালয়ের অডিটোরিয়ামে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয় এবং কোনো বিরতি ছাড়াই বিকেল ৪টা পর্যন্ত চলে। মোট ৯৯৭ জন ভোটারের মধ্যে ৩৩৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এই নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জেলা আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নবী হোসেন। সাধারণ সম্পাদক ও পাঁচটি সদস্য পদে সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে সাধারণ সম্পাদক পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে ৩০ ভোটের ব্যবধানে অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু (১৮৪ ভোট) পরাজিত করেন স্বতন্ত্র প্রার্থী বিএনপিপন্থি আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করিম খান রেজাকে (১৫৪ ভোট)।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন—মাকসুদুল আলম খন্দকার খোরশেদ (২৯৯ ভোট), জাকির হোসেন (২৮১ ভোট), অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবীর (২৭৫ ভোট), রিয়াদ মোহাম্মদ চৌধুরী (২৬৩ ভোট) এবং ফতেহ মোহাম্মদ রেজা (২১৮ ভোট)। প্যানেলের বাইরে স্বতন্ত্রভাবে নির্বাচন করে জাতীয় নাগরিক পার্টির জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান পেয়েছেন ১১০ ভোট। এছাড়া সদস্য পদে হারুন অর রশীদ খান ৯১ ভোট এবং মোহাম্মদ নাজমুল হক পেয়েছেন ৮৭ ভোট।

সকাল থেকেই ভোটাররা সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন সম্পন্ন হয় এবং সার্বিক নির্বাচনি ব্যবস্থা নিয়েও প্রার্থীরা কেউ কোনো প্রশ্ন তোলেননি।

ফলাফল ঘোষণার পর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মামুন মাহমুদ বলেন, এই নির্বাচন নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্টের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। আমরা সম্পূর্ণ সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন উপহার দিতে চেষ্টা করেছি এবং সবার আন্তরিক সহযোগিতায় তা সম্ভব হয়েছে। আশা করি আগামী দিনগুলোতে নারায়ণগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট ইউনিট আরও শক্তিশালী হয়ে আর্তমানবতার সেবায় অগ্রণী ভূমিকা রাখবে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচনে নবী-টিপু প্যানেলের নিরঙ্কুশ জয়

সর্বশেষ হালনাগাদ : ০৯:১১:৫০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬