Dhaka ০৫:০২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

যুবশক্তিকে ধ্বংস করতে তরুণদের অপরাধে জড়ানোর চেষ্টা হয়েছিল, মন্তব্য ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:৫৭:৫১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

যুবশক্তিকে পরিকল্পিতভাবে ধ্বংস করতে তরুণদের বিভিন্ন অপরাধে জড়ানোর চেষ্টা হয়েছিল বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। ২০২৬ সালের জাতীয় যুব দিবস উপলক্ষে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু আরও বলেন, যুবশক্তি ধ্বংস হয়ে গেলে জাতি হিসেবে আমরা দুর্বল হয়ে পড়ব। তিনি উদ্বেগ প্রকাশ করে জানান, যুবসমাজের একটি বড় অংশ ইতোমধ্যে মাদকাসক্ত হয়ে পড়েছে। ক্যাসিনো, অনলাইন বেটিং, জুয়া এবং মাদকাসক্তি বর্তমান তরুণদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে।

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আসাদুজ্জামান এবং জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান। স্বাগত বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুস সালাম শিকদার।

আলোচনা সভা শেষে প্রশিক্ষণ গ্রহণকারী তরুণদের মধ্যে সনদ বিতরণ করা হয়। একইসঙ্গে নিবন্ধিত যুব সংগঠনগুলোর অনুকূলে যুব ঋণের চেক হস্তান্তর করা হয়। এই অনুষ্ঠানে দুজনকে ২ লাখ টাকা করে এবং পাঁচজনকে ৩০ হাজার টাকা করে মোট ৫ লাখ ৫০ হাজার টাকার ঋণের চেক প্রদান করা হয়।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

যুবশক্তিকে ধ্বংস করতে তরুণদের অপরাধে জড়ানোর চেষ্টা হয়েছিল, মন্তব্য ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর

সর্বশেষ হালনাগাদ : ০৮:৫৭:৫১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬