Dhaka ০৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

মিরপুরে শ্রমিক আন্দোলনে নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার চেষ্টা: ১১ নেতা-কর্মী গ্রেপ্তার

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:৫২:৫৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

রাজধানীর মিরপুরে তৈরি পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও নাশকতার চেষ্টার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ও ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১১ নেতা-কর্মীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ রোববার দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খান।

ডিবির এই কর্মকর্তা বলেন, গত কয়েক দিন ধরে ন্যূনতম মাসিক মজুরি বৃদ্ধির দাবিতে তৈরি পোশাকশ্রমিকেরা আন্দোলন করছেন। গতকাল থেকে আন্দোলন ঘিরে সহিংসতা বেড়েছে। আজও পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

তিনি অভিযোগ করেন, সাধারণ শ্রমিকদের আন্দোলনকে ব্যবহার করে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা নাশকতার চেষ্টা করছেন। শ্রমিকদের আন্দোলনের মধ্যে থেকে এমন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এগারো জনকে আটক করা হয়েছে।

ডিবি সূত্রে জানা যায়, মিরপুর-১০ ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার ব্যক্তিদের আটক করা হয়। তাদের বাড়ি বরিশাল, পটুয়াখালী, কক্সবাজার, গাইবান্ধাসহ বিভিন্ন জেলায়। পুলিশ জানিয়েছে, তারা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মী।

ডিসি মোহাম্মদ রাকিব খান আরও বলেন, মিরপুরের সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ভাগনে আলিফ মোল্লা এই নাশকতার কর্মকাণ্ড সমন্বয় করছেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। তিনিই ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকে নেতা-কর্মীদের ঢাকায় এনেছেন বলে অভিযোগ করা হয়েছে।

পুলিশের দাবি, ঘটনাস্থলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। তাদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

মিরপুরে শ্রমিক আন্দোলনে নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার চেষ্টা: ১১ নেতা-কর্মী গ্রেপ্তার

সর্বশেষ হালনাগাদ : ০৮:৫২:৫৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬