Dhaka ০৩:৩০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

গণমাধ্যমে আসাদুজ্জামান নূরকে ইতিবাচক উপস্থাপনার নিন্দা এনসিপির; দাবি: ‘তিনি ছিলেন ফ্যাসিবাদী ব্যবস্থার সাংস্কৃতিক খুঁটি’

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:৪৮:১৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

আওয়ামী লীগ সরকারের সাবেক সংস্কৃতিমন্ত্রী এবং হত্যা ও দুর্নীতির মামলায় কারারুদ্ধ আসাদুজ্জামান নূরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সংবাদ প্রকাশ করায় কয়েকটি গণমাধ্যমের বিরুদ্ধে নিন্দা ও ক্ষোভ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়া জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন এনসিপির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি মাচরাঙা টেলিভিশনসহ কয়েকটি গণমাধ্যমে ছাত্র-জনতার ওপর হত্যাযজ্ঞ ও নজিরবিহীন দুর্নীতির অভিযোগে অভিযুক্ত, কারারুদ্ধ সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে ‘সংস্কৃতিকর্মী’ কিংবা ‘সাংস্কৃতিক ব্যক্তিত্ব’ পরিচয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সংবাদ প্রকাশ করতে দেখা গেছে। এ ধরনের সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে দলটি।

এনসিপির বক্তব্য অনুযায়ী, সংস্কৃতি কেবল শিষ্টাচার নয়; এটি স্বৈরাচার ও ফ্যাসিবাদী বয়ান তৈরির অন্যতম বড় হাতিয়ার। দলটির দাবি, আসাদুজ্জামান নূর শুধু একজন অভিনয়শিল্পী ছিলেন না, তিনি ছিলেন বিগত ফ্যাসিবাদী ব্যবস্থার দীর্ঘদিনের সাংস্কৃতিক খুঁটি ও চালিকাশক্তি।

বিজ্ঞপ্তিতে আরও অভিযোগ করা হয়, ছাত্র-জনতার ওপর চালানো গণহত্যা ও রাষ্ট্রীয় গুমের মতো গুরুতর অপরাধে কারারুদ্ধ আসাদুজ্জামান নূরকে মানবিকতার প্রলেপ দিয়ে গণমাধ্যমে ইতিবাচকভাবে উপস্থাপন করা হচ্ছে। দলটির মতে, শহীদদের রক্তের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা, নির্যাতিত হাজারো পরিবারের অনুভূতির প্রতি উপহাস এবং ফ্যাসিবাদের ভয়াবহ অপরাধ আড়াল করার অপচেষ্টার অংশ এটি।

এনসিপি সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে মানবতাবিরোধী অপরাধের সহযোগী, রাজনৈতিক অপরাধী ও ফ্যাসিবাদের দোসরদের অপরাধ লঘু করার চেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে ফ্যাসিবাদের বিরুদ্ধে কার্যকর ভূমিকা পালনকে গণমাধ্যমের নৈতিক দায়িত্ব বলেও উল্লেখ করেছে দলটি।

বিজ্ঞপ্তিতে সরকারের তথ্য মন্ত্রণালয়ের প্রতি অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠনের আহ্বান জানানো হয়েছে। এনসিপির মতে, গণমাধ্যমের জবাবদিহি নিশ্চিত করা এবং এ ধরনের প্রবণতা রোধে কমিশন গঠন জরুরি।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

গণমাধ্যমে আসাদুজ্জামান নূরকে ইতিবাচক উপস্থাপনার নিন্দা এনসিপির; দাবি: ‘তিনি ছিলেন ফ্যাসিবাদী ব্যবস্থার সাংস্কৃতিক খুঁটি’

সর্বশেষ হালনাগাদ : ০৮:৪৮:১৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬