Dhaka ০৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

রিয়াদ ও দাম্মামের বিধিনিষেধে শাহজালালে ১৬৫ ফ্লাইট বাতিল, আটকা ২২ হাজার ৯১৭ যাত্রী

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:৪১:০০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে ফ্লাইট চলাচলে আরোপিত বিধিনিষেধের মারাত্মক প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এই বিধিনিষেধের কারণে এখন পর্যন্ত মোট ১৬৫টি ফ্লাইট বাতিল হয়েছে, যার ফলে ২২ হাজার ৯১৭ জন যাত্রী আটকা পড়েছেন।

রবিবার প্রাপ্ত তথ্য অনুযায়ী, রিয়াদ ও দাম্মামের আকাশপথে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটায় বহু সংখ্যক উড়োজাহাজের চলাচল বন্ধ রয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দেওয়া তথ্যমতে, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে সরাসরি ফ্লাইট রয়েছে ৮৮টি এবং ট্রানজিট ফ্লাইট ৭৭টি।

বাতিল হওয়া সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪১টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ২১টি এবং রিয়াদ এয়ারের ১৬টি ফ্লাইট অন্তর্ভুক্ত।

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইট বাতিল হয়েছে ইন্ডিগোর ৩০টি, সালাম এয়ারের ৭টি, ইজিপ্ট এয়ারের ১টি, এমিরেটস এয়ারলাইন্সের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি এবং এয়ার ইন্ডিয়ার ৮টি। এই আকস্মিক বাতিল যাত্রীদের মধ্যে ব্যাপক ভোগান্তি ও অনিশ্চয়তা তৈরি করেছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

রিয়াদ ও দাম্মামের বিধিনিষেধে শাহজালালে ১৬৫ ফ্লাইট বাতিল, আটকা ২২ হাজার ৯১৭ যাত্রী

সর্বশেষ হালনাগাদ : ০৮:৪১:০০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬