Dhaka ০৩:০৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

‘ঢাকা দখলের’ ঘোষণা: নিষিদ্ধ সংগঠনের নেতা আটক, কারাগারে প্রেরণ

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:২০:০৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

বরিশালের উজিরপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে আটক করা হয়েছে। শনিবার রাতে উপজেলার গুঠিয়া বন্দর এলাকা থেকে স্থানীয় বিএনপি কর্মীরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

আটককৃত ওই নেতার নাম মো. আসাদ মোল্লা (৩০)। তিনি গুঠিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

উজিরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক ৮টার দিকে গুঠিয়া বন্দর এলাকায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা আসাদ মোল্লাকে আটক করে। পরবর্তীতে পুলিশকে খবর দেওয়া হলে উজিরপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান রয়েছে। ঘটনার পর থেকে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ বিষয়ে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখা হয়েছে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিশ্চিত করেছেন যে, আসাদকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

‘ঢাকা দখলের’ ঘোষণা: নিষিদ্ধ সংগঠনের নেতা আটক, কারাগারে প্রেরণ

সর্বশেষ হালনাগাদ : ০৮:২০:০৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬