Dhaka ০৪:২৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ই-রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি নির্ধারণ করে নতুন প্রজ্ঞাপন জারি

  • সর্বশেষ হালনাগাদ : ১০:৪৪:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

সিটি করপোরেশন এলাকায় চলাচলকারী তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা বা ই-রিকশার সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ২৫ কিলোমিটার নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তবে স্কুল, হাসপাতাল, ধর্মীয় উপাসনালয় এবং ঘনবসতিপূর্ণ জনবহুল এলাকায় এই যানের গতিসীমা ঘণ্টায় সর্বোচ্চ ১৫ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এই বিধিমালার প্রজ্ঞাপন জারি করা হয়। দেশের সব সিটি করপোরেশন এলাকায় শৃঙ্খলা ফেরাতে ও সড়ক নিরাপত্তা নিশ্চিতে ই-রিকশার নিবন্ধন বাধ্যতামূলক করার পাশাপাশি এর অর্থনৈতিক আয়ুষ্কাল ১২ বছর নির্দিষ্ট করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নির্ধারিত প্রযুক্তিগত মানদণ্ড ও নিরাপত্তাবৈশিষ্ট্য পূরণ না করলে কোনো ই-রিকশা সড়কে চলাচল করতে পারবে না। চালক ব্যতিরেকে আকারভেদে সর্বোচ্চ দুই বা চারজন যাত্রী পরিবহনের সুযোগ রাখা হয়েছে এবং জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে কিংবা প্রধান বাস করিডোরে এই যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নিবন্ধনের ক্ষেত্রে দুই যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার জন্য এককালীন ফি ৮ হাজার টাকা (বার্ষিক নবায়ন ফি ৪ হাজার) এবং চার যাত্রী ধারণক্ষমতার ক্ষেত্রে ১০ হাজার টাকা (বার্ষিক নবায়ন ফি ৫ হাজার) নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্রতিটি ই-রিকশার ফিটনেস সনদের জন্য আলাদাভাবে ১ হাজার টাকা ফি দিতে হবে।

নতুন নিয়ম অনুসারে, প্রতিটি নিবন্ধিত ই-রিকশায় কিউআর কোডযুক্ত স্বতন্ত্র নম্বর প্লেট প্রদর্শন করতে হবে এবং একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে কোনো ব্যক্তি সর্বোচ্চ পাঁচটি ই-রিকশার নিবন্ধন নিতে পারবেন। তবে একটি সিটি করপোরেশনে নিবন্ধিত যানবাহন অন্য সিটি করপোরেশন এলাকায় বাণিজ্যিকভাবে চালানো যাবে না। ব্যাটারি চার্জের জন্য লাইসেন্সপ্রাপ্ত গ্যারেজ বা চার্জিং পয়েন্ট ব্যবহারের নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিপজ্জনকভাবে যান চালানো, গতিসীমা লঙ্ঘন করা কিংবা অননুমোদিত কাঠামো পরিবর্তন করা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ই-রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি নির্ধারণ করে নতুন প্রজ্ঞাপন জারি

সর্বশেষ হালনাগাদ : ১০:৪৪:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬