Dhaka ০৪:৩২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

দেশ মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে: বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:০০:১৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম মন্তব্য করেছেন যে, দেশ একটি মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে। তিনি বলেছেন, বর্তমান সরকারের আমলে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছে এবং বিচারব্যবস্থা ক্ষমতাসীনদের কুক্ষিগত রয়েছে।

বুধবার ঢাকা বিভাগ দক্ষিণ অঞ্চলের নেতৃবৃন্দের সঙ্গে দলের মতবিনিময় সভার শুরুতে গণমাধ্যমকর্মীদের ব্রিফিংয়ে এনসিপির পক্ষ থেকে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা খারাপ হলে নিজের দলের লোককে নিজেরাই হত্যা করছে? এর বিচার হবে কি না, সেটাই আমার কাছে বড় প্রশ্ন। বিচারব্যবস্থার সংস্কার না হওয়ায় তা এখনো ক্ষমতাসীনদের কাছে কুক্ষিগত রয়েছে। সারা দেশে বিএনপির ছত্রছায়ায় তাদের ক্যাডার বাহিনী দলীয় লোকজনকে খুন করছে এবং সাধারণ মানুষের ওপর নির্যাতন-নিপীড়ন চালাচ্ছে।

সরকারকে সতর্ক করে তিনি আরো বলেন, আমরা যদি এই সরকারকে ছাড় দিয়ে দিই, তবে এমনও হতে পারে যে আমাদের আরেকটি ফ্যাসিবাদ মোকাবিলা করতে হবে। আমরা চাই না যে ১৪০০ মানুষের রক্ত ও জীবন দিয়ে আরেকটি ফ্যাসিবাদ উৎখাত করতে হোক।

মাফিয়া রাষ্ট্র ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, আমরা চেয়েছিলাম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষ ও শক্তিশালী অবস্থান। কিন্তু দেখতে পেলাম আইজিপি ক্রসফায়ার নিয়ে কথা বলছেন, আর স্বরাষ্ট্রমন্ত্রী সম্পূর্ণভাবে নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন। দেশের যেসব মাদকের স্পট নির্ধারিত হয়েছে, সেগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বাংলাদেশ আসলে একটা মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে। একদিকে সন্ত্রাসীদের হাতে অস্ত্র, অন্যদিকে মন্ত্রীদের হাতেও অস্ত্র।

মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, সরকার মাদকের গডফাদার বা সিন্ডিকেটের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করছে না। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীর নিজের এলাকা কক্সবাজার থেকেই সবচেয়ে বেশি মাদক চোরাচালান হয়, অথচ তিনি তা বন্ধ করতে পারছেন না।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ হবে—এখন পর্যন্ত আমাদের তা মনে হচ্ছে না। সরকারি দলের কোন্দলে বহু মানুষ হতাহত হয়েছে। এছাড়া নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসনও দলীয়করণ হচ্ছে। এই অবস্থায় স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে করা সম্ভব নয়।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

দেশ মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে: বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম

সর্বশেষ হালনাগাদ : ০৭:০০:১৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬