Dhaka ০৪:৩২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

‘আমজনতার তারেক’কে রাষ্ট্রীয় সফরে নেওয়া নিয়ে সমালোচনার জবাব দিলেন প্রধানমন্ত্রী

  • সর্বশেষ হালনাগাদ : ০৬:৫৭:১৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি তাঁর রাষ্ট্রীয় সফরে আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমানকে সঙ্গে নেওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান সমালোচনা ও ট্রলের কড়া জবাব দিয়েছেন। তিনি বিস্ময় প্রকাশ করে বলেছেন, দেশে সাধারণ মানুষের জীবনমান ও জীবিকার বহু সংকট থাকা সত্ত্বেও সেসব জরুরি বিষয় বাদ দিয়ে অহেতুক আলোচনা ও কুৎসা রটনায় সময় নষ্ট করা হচ্ছে।

বুধবার জাপানের টোকিওর হোটেল নিউ ওতানিতে বাংলাদেশ কমিউনিটির আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “আমার কাছে খুব আশ্চর্য লাগল, আমাদের সাথে তারেককে নিয়ে এসেছি এবার—আমজনতার তারেক। গত দুই-তিন দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে দেখলাম অনেক কথা! যেমন—ওর কোনো অবদান নেই, ওকে নিয়ে এসে এখানে সরকারের পয়সা নষ্ট করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি।”

দেশের বিরাজমান বাস্তব সংকটগুলোর প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, “দেশে এত সমস্যা আছে, সেগুলো নিয়ে কোনো আলাপ দেখি না। অথচ সংস্কার অনেক ধরনেরই হতে পারে। এয়ার কন্ডিশন রুমে বসে সংস্কারও যেমন সংস্কার, তেমনি মেহনতি ও খেটে খাওয়া মানুষের জীবনকে একটু উন্নত করার সংস্কারও কিন্তু বড় সংস্কার।”

তিনি আরও বলেন, “যেহেতু আমরা রাজনীতিকেরা মানুষের কাছে ভোটের জন্য যাই, তাই আমার কাছে সবচেয়ে বড় অগ্রাধিকার হলো খেটে খাওয়া সাধারণ মানুষের জীবনকে কিছুটা সহজ ও স্বস্তিদায়ক করা।”

উল্লেখ্য, জাপান যাওয়ার আগে আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেছিলেন, “আলহামদুলিল্লাহ, জীবনের প্রথম দেশের বাইরে যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে জাপানের পথে। শুকরিয়া মহান আল্লাহর নিকট। কৃতজ্ঞতা ও ভালোবাসা সবাইকে।”

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

‘আমজনতার তারেক’কে রাষ্ট্রীয় সফরে নেওয়া নিয়ে সমালোচনার জবাব দিলেন প্রধানমন্ত্রী

সর্বশেষ হালনাগাদ : ০৬:৫৭:১৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬