Dhaka ০৩:৩০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

শীতের প্রকোপে বাড়ছে শিশু ও বয়স্কদের স্বাস্থ্যঝুঁকি

  • সর্বশেষ হালনাগাদ : ০৩:১৩:২৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ২৫ বার দেখা হয়েছে

শীত মৌসুমের আগমন প্রাকৃতিক পরিবর্তনের পাশাপাশি মানবদেহে নানা ধরনের স্বাস্থ্য সমস্যা তৈরি করে। তাপমাত্রা হ্রাস, বাতাসে আদ্রতার কমতি, ধুলাবালি এবং ভাইরাসের সংক্রমণের কারণে বিভিন্ন ধরনের রোগের ঝুঁকি বাড়ে। এ সময় শিশু, বয়স্ক ব্যক্তি, অন্তঃসত্ত্বা নারী এবং দীর্ঘমেয়াদি রোগে ভোগা রোগীদের জন্য অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।

শীতকালে সাধারণ সর্দি-কাশি, গলাব্যথা, ইনফ্লুয়েঞ্জা এবং শ্বাসতন্ত্রের নানাবিধ সংক্রমণ বেড়ে যায়। এর ফলে সাইনাস, কানের প্রদাহ বা নিউমোনিয়ার মতো জটিলতা দেখা দিতে পারে। এসব থেকে রক্ষায় পর্যাপ্ত বিশ্রাম নেওয়া, গরম পানি ও তরল খাদ্য গ্রহণ করা দরকার। এক বছরের বেশি বয়সি শিশুদের সামান্য মধু দেওয়া যেতে পারে, তবে এক বছরের কম বয়সিদের ক্ষেত্রে এটি নিষেধ। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনোভাবেই অ্যান্টিবায়োটিক সেবন করা উচিত নয়।

অতিরিক্ত ঠান্ডা বাতাস, ধোঁয়া ও ধুলাবালির কারণে হাঁপানি ও শ্বাসকষ্টের রোগীদের সমস্যা বাড়তে পারে। ঘরে পর্যাপ্ত আলো-বাতাস চলাচলের ব্যবস্থা রাখা এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করা জরুরি। এ ছাড়া শীতে ত্বকের আর্দ্রতা কমে গিয়ে ত্বক ও ঠোঁট ফাটার সমস্যা দেখা দেয়। এ জন্য হালকা গরম পানিতে গোসল শেষ করে দ্রুত ময়েশ্চারাইজার এবং ঠোঁটে পেট্রোলিয়াম জেলি ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

শীতের প্রকোপে বাড়ছে শিশু ও বয়স্কদের স্বাস্থ্যঝুঁকি

সর্বশেষ হালনাগাদ : ০৩:১৩:২৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬