Dhaka ০৭:১৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

এফবিআইয়ের সাবেক পরিচালক জেমস কোমির বিরুদ্ধে নতুন ফৌজদারি অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র প্রশাসন

  • সর্বশেষ হালনাগাদ : ১১:২৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের সাবেক পরিচালক জেমস কোমির বিরুদ্ধে নতুন করে ফৌজদারি অভিযোগ দায়ের করেছে। জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষাসংক্রান্ত গোপনীয় তথ্য বেআইনিভাবে ফাঁক করার অভিযোগে তার বিরুদ্ধে দুটি আলাদা অভিযোগ আনা হয়েছে। ট্রাম্পের কঠোর সমালোচক হিসেবে পরিচিত কোমির বিরুদ্ধে বর্তমান প্রশাসনের এটি তৃতীয় দফায় আইনি পদক্ষেপ নেওয়ার চেষ্টা। তবে এই নতুন মামলার বিষয়ে এখনও আদালতে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেওয়া হয়নি। কোমি অবশ্য তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ বরাবরের মতো এবারও অস্বীকার করেছেন।

সম্প্রতি আদালতের সিলমোহরযুক্ত কিছু নথিপত্র প্রকাশ পাওয়ার পর এই নতুন অভিযোগের বিষয়টি প্রকাশ্যে আসে। গত অক্টোবরে আদালতে জমা দেওয়া ওই নথিতে কৌঁসুলিরা অভিযোগ করেছেন যে, সংবাদমাধ্যমে তথ্য সরবরাহের জন্য এফবিআইয়ের নিজস্ব কর্মীদের নির্দেশনা দিয়েছিলেন জেমস কোমি। এদিকে অনলাইন প্ল্যাটফর্ম সাবস্ট্যাকে প্রকাশিত একটি ভিডিও বার্তায় এই অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে কোমি এটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও প্রতিহিংসামূলক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, বিচার বিভাগের এই ধরনের নগ্ন অপব্যবহার অত্যন্ত দুঃখজনক এবং এর সঙ্গে কখনোই অভ্যস্ত হওয়া উচিত নয়।

জেমস কোমি আরও জানান, তিনি সম্পূর্ণ নির্দোষ এবং তাকে মিথ্যা মামলা দিয়ে দমানো যাবে না। ফেডারেল বিচারব্যবস্থার স্বাধীনতার ওপর এখনও তার আস্থা রয়েছে বলে উল্লেখ করেন তিনি। ২০১৬ সালের একটি সংবাদভিত্তিক প্রতিবেদনের জের ধরে এই নতুন জটিলতার সৃষ্টি হয়েছে। ওই সময় একটি বিশেষ ইমেইল প্ল্যাটফর্ম এবং সন্ত্রাসী সংগঠনের সংযোগ নিয়ে সংবাদ প্রকাশের নেপথ্যে কোমির সংশ্লিষ্টতা ছিল বলে দাবি করা হচ্ছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

এফবিআইয়ের সাবেক পরিচালক জেমস কোমির বিরুদ্ধে নতুন ফৌজদারি অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র প্রশাসন

সর্বশেষ হালনাগাদ : ১১:২৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬