Dhaka ০৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

নরসিংদীর রায়পুরায় একের পর এক নিখোঁজ ও লাশ উদ্ধার: জনমনে তীব্র আতঙ্ক

  • সর্বশেষ হালনাগাদ : ১১:২১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

নরসিংদীর রায়পুরা উপজেলায় গত কিছুদিন ধরে একের পর এক মানুষ নিখোঁজ হওয়া এবং পরবর্তীতে তাদের মৃতদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে তীব্র আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে। কেন নিখোঁজ ব্যক্তিদের জীবিত উদ্ধার করা যাচ্ছে না এবং এসব ঘটনার নেপথ্যেই বা কারা জড়িত—এমন নানা প্রশ্ন এখন সাধারণ মানুষের মুখে মুখে। পুলিশ বলছে, কিছু ক্ষেত্রে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালকদের হত্যার মতো নৃশংস ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক সপ্তাহে উপজেলার বিভিন্ন এলাকা থেকে একাধিক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে গত ১৯ ইউনিয়নের ভেলুয়ারচর এলাকার একটি খালের পাশ থেকে তারেক (১২) নামের এক শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে আড়িয়াল খাঁ নদ ও বিভিন্ন জলাশয় থেকে আরও কয়েকজন তরুণ ও যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এসব ঘটনায় নিহতদের পরিবারে শোকের মাতম চলছে এবং সাধারণ মানুষ নিজেদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

এলাকাবাসীর দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ ধরনের রহস্যজনক নিখোঁজ ও হত্যাকাণ্ডের ঘটনাগুলো দ্রুত তদন্ত করতে হবে। একইসঙ্গে অপরাধীদের অবিলম্বে শনাক্ত করে আইনের আওতায় আনা এবং নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে আরও জোরালো ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন তারা।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

নরসিংদীর রায়পুরায় একের পর এক নিখোঁজ ও লাশ উদ্ধার: জনমনে তীব্র আতঙ্ক

সর্বশেষ হালনাগাদ : ১১:২১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬