প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, একজন মুক্তিযোদ্ধাকে কবর দিতে বাধা দেওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং এর পরিণতি তাদের ভোগ করতে হবে।
মঙ্গলবার দুপুরে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, একজন মানুষের মৃত্যুর পর তার মরদেহের সঙ্গে এ ধরনের আচরণ কেউ পছন্দ করেন না। যারা এমন কাজ করেন, শেষ পর্যন্ত তারা সমাজে নিন্দিত হবেন এবং কোনো ধরনের সমর্থন পাবেন না। এর আগেও এ ধরনের কিছু ঘটনার পর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল বলেও জানান তিনি।
অন্য এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে প্রধানমন্ত্রী জাপান সফর শেষে দেশে ফেরার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।






















