Dhaka ০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে বেড়েছে বিদেশি সহায়তার প্রতিশ্রুতি

  • সর্বশেষ হালনাগাদ : ১০:৫৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বাংলাদেশের জন্য বিদেশি ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) তথ্য অনুযায়ী, এই সময়ে উন্নয়ন সহযোগীরা ১২৭ কোটি ডলারের বেশি ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৯১ কোটি ডলার।

নতুন প্রতিশ্রুতির মধ্যে ১১৪ কোটি ডলারের বেশি ঋণ এবং প্রায় সাড়ে ১২ কোটি ডলার অনুদান রয়েছে। বৈদেশিক অর্থায়নের এই প্রতিশ্রুতি দেশের উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে নতুন সুযোগ তৈরি করবে। এছাড়া দেশের জ্বালানি খাতের অবকাঠামো উন্নয়নে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের সম্প্রসারণ প্রকল্পে ইসলামী উন্নয়ন ব্যাংক প্রায় ১০০ কোটি ডলারের অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে।

ইআরডির তথ্য অনুযায়ী, আলোচ্য সময়ে মোট ৬৬ কোটি ডলারের বিদেশি সহায়তা ছাড় হয়েছে। একই সাথে বিদেশি ঋণের আসল ও সুদ পরিশোধে বাংলাদেশের ব্যয় কিছুটা বেড়ে ১৩৫ কোটি ডলারে দাঁড়িয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে বেড়েছে বিদেশি সহায়তার প্রতিশ্রুতি

সর্বশেষ হালনাগাদ : ১০:৫৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬