Dhaka ০৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

শীর্ষ সন্ত্রাসী বগার ১২ সহযোগীর আত্মসমর্পণ, কারাগারে পাঠানোর নির্দেশ

  • সর্বশেষ হালনাগাদ : ১০:৫৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

চট্টগ্রামের খুলশী থানার দুটি পৃথক মামলায় শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন বগাসহ ১৩ আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। হাইকোর্টের দেওয়া ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষে মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন বগার ১২ সহযোগী। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নাকচ করে দেন। এছাড়া অন্য একটি মামলায় আগে থেকেই কারাগারে থাকা প্রধান আসামি ওয়াকিল হোসেন বগাকে প্রোডাকশন ওয়ারেন্টের মাধ্যমে আদালতে হাজির করা হয়।

মঙ্গলবার চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ জি এম মনিরুল হাসান শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশের ডিসি (প্রসিকিউশন) হাসান ইকবাল চৌধুরী। আদালত সূত্রে জানা যায়, নির্ধারিত দিনে বগার ১২ সহযোগী আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। এ সময় অন্য মামলায় কারাগারে থাকা ওয়াকিল হোসেন বগাকে কড়া পুলিশি প্রহরায় আদালতে হাজির করা হয়। পরে শুনানি শেষে বগাসহ ১৩ আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

কারাগারে পাঠানো অপর ১২ আসামি হলেন—রকি হোসেন প্রকাশ পিচ্চি, মনির হোসেন ইমন, মো. শাকিল, আবুল হাসান প্রকাশ কালা হাসান, জাহাঙ্গীর আলম, আব্দুর রহমান, মো. নওশাদ, সোহেল প্রকাশ ব্লেড সোহেল, আবুল কাশেম, রবিন হোসেন, সাকিব হাসান ও দেলোয়ার হোসেন জিসান। মামলার নথিপত্র থেকে জানা যায়, খুলশী থানায় দায়ের করা দুটি পৃথক মামলায় আসামিদের বিরুদ্ধে সংঘবদ্ধ হামলা, সরকারি কাজে বাধা, মারধর, অনধিকার প্রবেশ, অপহরণ, চুরি, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন গুরুতর অভিযোগ রয়েছে।

আসামিপক্ষে জামিন শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট কামাল হোসেন চৌধুরী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুস সাত্তার, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ হাসান আলী চৌধুরী এবং সমিতির সভাপতি অ্যাডভোকেট তারিক আহমদসহ অন্যান্য আইনজীবীরা।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

শীর্ষ সন্ত্রাসী বগার ১২ সহযোগীর আত্মসমর্পণ, কারাগারে পাঠানোর নির্দেশ

সর্বশেষ হালনাগাদ : ১০:৫৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬