Dhaka ০৫:২৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

‘২৮ অক্টোবরের লগি-বৈঠার তাণ্ডবে স্বরাষ্ট্রমন্ত্রীর নিষ্ক্রিয়তার জবাব চাই’

  • সর্বশেষ হালনাগাদ : ১০:৪০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ১৩ বার দেখা হয়েছে

২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে লগি-বৈঠার নারকীয় তাণ্ডবের সময় জামায়াতের শীর্ষ নেতারা বারবার ফোন করা সত্ত্বেও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে কেন পাওয়া যায়নি—জাতির সামনে সেই জবাব দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা যখন সারাদিন ধরে নিরীহ নেতাকর্মীদের ওপর বর্বর হামলা চালাচ্ছিল, তখন তৎকালীন চারদলীয় জোট সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ প্রশাসন রহস্যজনকভাবে নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছিল।

মঙ্গলবার বিকেলে রাজধানীর কাকরাইলে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২০০৬ সালের ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বক্তব্যে মাওলানা আবদুল হালিম বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ছিল চারদলীয় জোট সরকারের মেয়াদ শেষ হওয়ার দিন। পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী চারদলীয় জোটের একটি যৌথ সমাবেশ হওয়ার কথা ছিল এবং সেখান থেকেই বঙ্গভবনে গিয়ে পরবর্তী কেয়ারটেকার সরকার গঠনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা ছিল। অথচ হঠাৎ করে দুটি পৃথক সমাবেশ ডাকা হলো—জামায়াত করল বায়তুল মোকাররমের উত্তর গেটে, আর বিএনপি নয়াপল্টনে। কেন এই বিভাজন তৈরি করা হলো, তার পেছনে কী রহস্য ছিল—তা জাতি জানতে চায়।

সেদিনের নির্মমতার চিত্র তুলে ধরে তিনি বলেন, সকাল থেকেই আওয়ামী সন্ত্রাসীরা লগি-বৈঠা ও আগ্নেয়াস্ত্র নিয়ে উত্তর গেটের মঞ্চ লক্ষ্য করে হামলা শুরু করে। আমাদের তৎকালীন আমির মাওলানা মতিউর রহমান নিজামী এবং সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ শীর্ষ নেতৃবৃন্দ বারবার ফোন করা সত্ত্বেও স্বরাষ্ট্রমন্ত্রীকে পাওয়া যায়নি। পল্টনে একের পর এক লাশ পড়ল, আমাদের অসংখ্য নেতাকর্মী রক্তাক্ত হলেন, অথচ সন্ধ্যা পর্যন্ত পুলিশ কেন নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল?

তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপট স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, জোট সরকারের শেষ সময়ে এসে বিএনপির ৪০ জনের মতো মন্ত্রী-এমপি দল ভেঙে আলাদা দল গঠন করেছিলেন। তাদের অনেকেই সে সময় এক-এগারোর প্রেক্ষাপট তৈরিতে ভূমিকা রেখেছিল। এই পরিস্থিতিতে জামায়াতের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার ও ষড়যন্ত্রের চেষ্টা চলছে। তিনি দৃঢ়ভাবে জানান, জামায়াতকে নিঃশেষ করার কোনো ষড়যন্ত্রই অতীতে সফল হয়নি, ভবিষ্যতেও হবে না।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

‘২৮ অক্টোবরের লগি-বৈঠার তাণ্ডবে স্বরাষ্ট্রমন্ত্রীর নিষ্ক্রিয়তার জবাব চাই’

সর্বশেষ হালনাগাদ : ১০:৪০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬