Dhaka ০৮:১২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

কর্ণফুলীতে ট্রলারডুবি: নিখোঁজ দুই জেলের লাশ উদ্ধার

  • সর্বশেষ হালনাগাদ : ১০:১০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

চট্টগ্রাম থেকে ফেরার পথে কার্গো জাহাজের ধাক্কায় কর্ণফুলী নদীতে ডুবে যাওয়া মাছ ধরার ট্রলারের দুই নিখোঁজ জেলের লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার ভোরে চট্টগ্রামের কর্ণফুলী নদীর আকমল আলী ঘাট এলাকা থেকে স্থানীয়রা তাদের লাশ উদ্ধার করেন। পরে পুলিশ এসে লাশ দুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায়।

নিহত দুই জেলে হলেন নোয়াখালীর হাতিয়া উপজেলার মোস্তফার ছেলে মিরাজ উদ্দিন (৩২) এবং চরচেঙ্গা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে শরীফ উদ্দিন।

এর আগে গত রোববার দিবাগত রাত চারটার দিকে চট্টগ্রামের আকমল আলী ঘাটসংলগ্ন কর্ণফুলী নদীতে এই দুর্ঘটনা ঘটেছিল। সে সময় ট্রলারে থাকা তিন জেলের মধ্যে একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও অন্য দুজন নিখোঁজ ছিলেন।

এ বিষয়ে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলম নিশ্চিত করে জানান, সকালে স্থানীয়দের সহযোগিতায় কর্ণফুলী নদী থেকে নিহত দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুতই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

কর্ণফুলীতে ট্রলারডুবি: নিখোঁজ দুই জেলের লাশ উদ্ধার

সর্বশেষ হালনাগাদ : ১০:১০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬