Dhaka ০৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের খেলাপি ঋণ ফের ঊর্ধ্বমুখী

  • সর্বশেষ হালনাগাদ : ১০:৩০:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে

ব্যাংক খাতের খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ধরনের নীতিগত ছাড় দিলেও রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক সেই সুফল দীর্ঘস্থায়ী করতে পারেনি। একসময় ধারাবাহিকভাবে খেলাপি ঋণ কমাতে সক্ষম হলেও এখন তা আবার বাড়তে শুরু করেছে। গত জুলাই ও আগস্ট—এই দুই মাসেই ব্যাংকটির খেলাপি ঋণ ২ হাজার ৪৬০ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে।

বর্তমানে ব্যাংকটির খেলাপি ঋণের মোট পরিমাণ দাঁড়িয়েছে ১৮ হাজার ১৭০ কোটি টাকা, যা তাদের মোট বিতরণ করা ঋণের ১৮.৭২ শতাংশ। এই সময়ে ব্যাংকটির মোট ঋণ স্থিতি ছিল ৯৭ হাজার ৭২ কোটি টাকা। দেশের অন্যতম শীর্ষ এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ পুনরায় বৃদ্ধি পাওয়ায় সংশ্লিষ্ট মহলে উদ্বেগ তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিগত সরকারের পতনের পর কেন্দ্রীয় ব্যাংকের পরামর্শে খেলাপি ঋণের প্রকৃত চিত্র উন্মোচন করা হয় এবং ঋণ আদায়ে কড়াকড়ি আরোপ করা হয়। এর ফলে সে সময় খেলাপি ঋণের পরিমাণ বেশ কিছুটা বেড়ে গিয়েছিল। পরবর্তীতে কেন্দ্রীয় ব্যাংকের প্রদত্ত বিভিন্ন ছাড় কাজে লাগিয়ে ব্যাংকটি খেলাপি ঋণ কমিয়ে আনতে সফল হয়। কিন্তু সম্প্রতি কিছু নতুন প্রতিষ্ঠানের ঋণ খেলাপি হয়ে যাওয়ায় ঋণখেলাপিদের তালিকা আবার দীর্ঘ হচ্ছে।

ব্যাংকের বিগত বছরগুলোর তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, ২০২৩ সালের ডিসেম্বরে খেলাপি ঋণ ছিল ১৩ হাজার ১৫০ কোটি টাকা (১৩.৫৭ শতাংশ)। পরবর্তীতে ২০২৪ সালের সেপ্টেম্বর শেষে তা বেড়ে ১৬ হাজার ৫৬৫ কোটি টাকায় পৌঁছায়। ২০২৫ সালের প্রথম ৯ মাসে এই বৃদ্ধির হার আরও ত্বরান্বিত হয় এবং সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণের স্থিতি দাঁড়ায় ২০ হাজার ৫৯৯ কোটি টাকা বা ২২.৯৯ শতাংশে। যদিও বছরের শেষ প্রান্তিকে তা কিছুটা কমেছিল, তবে সাম্প্রতিক মাসগুলোতে এই সূচক ফের ঊর্ধ্বমুখী হয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের খেলাপি ঋণ ফের ঊর্ধ্বমুখী

সর্বশেষ হালনাগাদ : ১০:৩০:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬