Dhaka ০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ১৫তম সভা অনুষ্ঠিত

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:৩৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে

রাষ্ট্র মালিকানাধীন শরিয়াহভিত্তিক ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ১৫তম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় ব্যাংকের সার্বিক কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি বিভিন্ন বিনিয়োগ প্রস্তাব অনুমোদন এবং বিনিয়োগ পুনরুদ্ধার কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজি শায়রুল হাসান সভায় সভাপতিত্ব করেন।

সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য লে. কর্নেল (অব.) মো. খান সুবায়েল বিন রফিক পিএইচডি, আসমা আখতার এফসিএ, কে. এম. জাকারিয়া এবং মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী এফসিএ উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার আহ্মেদ জাফরুল হাসান এবং কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মো. মনিরুল ইসলামও সভায় অংশ নেন।

সভায় সম্মিলিত ইসলামী ব্যাংকের চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং বিনিয়োগ প্রস্তাবগুলো যাচাই-বাছাই শেষে অনুমোদন দেওয়া হয়। সেই সঙ্গে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখা, গ্রাহকসেবা উন্নত করা এবং ব্যাংকিং কার্যক্রম আরও গতিশীল করার জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। পর্ষদ সদস্যরা বিনিয়োগ পুনরুদ্ধারসহ বিভিন্ন কার্যক্রমে নিয়মিত তদারকি বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ১৫তম সভা অনুষ্ঠিত

সর্বশেষ হালনাগাদ : ০৮:৩৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬