Dhaka ০৪:৩০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ছেলের সামনে মাকে গণধর্ষণ: অভিযুক্তদের বাড়িতে ক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ

  • সর্বশেষ হালনাগাদ : ১০:৪০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ২৭ বার দেখা হয়েছে

ময়মনসিংহের গফরগাঁওয়ে ডাকাতি শেষে প্রবাসীর কিশোর ছেলের সামনে মাকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত আসামির বাড়িতে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

মঙ্গলবার সন্ধ্যায় আসামির ঘরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। এর আগে সকালে অভিযুক্ত পাঁচ আসামির বাড়িঘরে ভাঙচুর চালায় এলাকাবাসী। তবে এ সময় স্থানীয় বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা অভিযুক্ত আসামিদের পরিবারের সদস্যদের নিরাপদে সরিয়ে নেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় এলাকাবাসী অভিযুক্ত এক আসামির বাড়িতে অগ্নিসংযোগ করেন। এর আগে সকাল সাড়ে নয়টার দিকে শত শত বিক্ষুব্ধ এলাকাবাসী আসামি শরীফ, আরিফ, ফাহিম, রাজিব এবং এনামুলের বাড়ি-ঘর ভাঙচুর করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয় লোকজন রোববার ও সোমবার সন্ধ্যায় নিজেদের মধ্যে দুই দফা বৈঠক করেন। পরে সকাল সাড়ে নয়টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তিন ঘণ্টা ভাঙচুর চালানো হয়।

স্থানীয় বাসিন্দা কবির হোসেন আকন্দ বলেন, ‘এমন ন্যাক্কারজনক, লজ্জাজনক ও লোমহর্ষক ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি হওয়া দরকার।’

বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলার চরকালিবাড়ি গ্রামে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতি শেষে প্রবাসীর ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রেখে ছেলের সামনেই মাকে সংঘবদ্ধ ধর্ষণ করে এবং ভিডিও ধারণ করে। এ ঘটনার ওই দিন রাত তিনটার দিকে পুলিশ রাজিব (২৩) নামে একজনকে গ্রেপ্তার করে।

শুক্রবার রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে এলাকার তাহের উদ্দিনের ছেলে শরীফ (২৩) ও আরিফ (২১), মমিনের ছেলে ফাহিম (২২), মোফাজ্জলের ছেলে রাজিব (২৩) এবং নূরের ছেলে এনামুলকে (২২) আসামি করে গফরগাঁও থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান শেখ বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে আমরা খবর পেয়েছি আসামিদের বাড়িঘরে ভাঙচুর চালানো হচ্ছে। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ছেলের সামনে মাকে গণধর্ষণ: অভিযুক্তদের বাড়িতে ক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ

সর্বশেষ হালনাগাদ : ১০:৪০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬