Dhaka ০৪:৪০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

সংসদ সদস্য গাজী নজরুল ও তার স্ত্রী আদালতে, রিমান্ড চাইবে পুলিশ

  • সর্বশেষ হালনাগাদ : ০৩:১২:৪৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৩ বার দেখা হয়েছে

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মোছা. মাকছুদা ইসলামকে আদালতে হাজির করা হবে। সোমবার দুপুরের পর যেকোনো সময় তাদের আদালতে তোলা হতে পারে। এরপর রিমান্ডের আবেদন করবে শেরেবাংলা নগর থানার পুলিশ।
দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় গাজী নজরুল ও মাকছুদা ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রোববার রাতে এ মামলা করেন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ।
ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগ সূত্রে জানা গেছে, সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরের পর গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে ঢাকার নিম্ন আদালতে পাঠানো হবে। এর আগে মরিয়মের লাশ উদ্ধারের পর জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে শেরেবাংলা নগর থানায় নেওয়া হয়েছিল। ট্রাভেল গাইড পড়ুন
মরিয়মের বাবার করা মামলায় গাজী নজরুল ইসলাম ও মাকছুদা ইসলাম ছাড়াও মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে। মামলাটির পরবর্তী আইনি পদক্ষেপের বিষয়ে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানিয়েছেন, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, গাজী নজরুল ইসলামের রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছে শেরেবাংলা নগর থানার পুলিশ।
সোমবার তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, ‘আমরা রিমান্ড আবেদন করব। তবে কত দিনের রিমান্ড চাওয়া হবে তা সিনিয়র স্যারদের সঙ্গে কথা বলে ঠিক করা হবে।’
সংসদ সদস্যকে গ্রেপ্তার করলে তা জাতীয় সংসদের স্পিকারকে অবহিত করতে হয়। এটিও প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।
রোববার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে মরিয়ম ঝুলছিলেন। ওই সময় দরজা ভেতর থেকে বন্ধ ছিল বলে মামলার এজাহারে উল্লেখ করেছেন তার বাবা।
মরিয়মের বিছানার ওপর হাতে লেখা একটি চিঠি পাওয়া গেছে বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। সেখানে নিজের দাম্পত্য জীবন ও মানসিক অবস্থার বিষয়ে কিছু কথা লিখেছেন বলে দাবি করা হয়েছে।
মরিয়মের বাবা এজাহারে উল্লেখ করেন, চলতি বছরের জুনে ইসলামি শরিয়াহ অনুযায়ী গাজী নজরুল ইসলামের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর তিনি স্বামী ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের সঙ্গে ন্যাম ভবনের ওই বাসায় থাকতেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সংসদ সদস্য গাজী নজরুল ও তার স্ত্রী আদালতে, রিমান্ড চাইবে পুলিশ

সর্বশেষ হালনাগাদ : ০৩:১২:৪৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬