Dhaka ০৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

জুলাই-আগস্টে ক্যাপিটাল যন্ত্রপাতি আমদানি ৩২ শতাংশ কমেছে

  • সর্বশেষ হালনাগাদ : ১০:৩২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) সামগ্রিক আমদানিতে প্রবৃদ্ধি হলেও আশঙ্কাজনক হারে কমেছে মূলধনি বা ক্যাপিটাল যন্ত্রপাতি আমদানি। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় সামগ্রিক পণ্য আমদানি ১২.২০ শতাংশ বাড়লেও মূলধনি যন্ত্রপাতি আনার পরিমাণ কমেছে প্রায় ৩২.৪৭ শতাংশ। ফলে দেশে নতুন শিল্প বিনিয়োগ ও কারখানা সম্প্রসারণ নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, জুলাই ও আগস্ট মাসে মোট এক হাজার ২৮৯ কোটি ৬০ লাখ ডলারের পণ্য আমদানি হয়েছে। জ্বালানি তেলের প্রবৃদ্ধির কারণে সামগ্রিক আমদানিতে গতি থাকলেও মূলধনি পণ্য খাতে নেতিবাচক ধারা স্পষ্ট। এই সময়ে মূলধনি যন্ত্রপাতি আমদানি ৭৫ কোটি ১০ লাখ ডলার থেকে কমে ৫০ কোটি ৭০ লাখ ডলারে নেমে এসেছে। পাশাপাশি বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধিও ইতিহাসের সর্বনিম্ন পর্যায় ৪.৭৫ শতাংশে ঠেকেছে, যা শিল্প খাতের স্থবিরতার স্পষ্ট ইঙ্গিত দেয়।

খাতসংশ্লিষ্ট উদ্যোক্তারা জানান, রাজনৈতিক অস্থিতিশীলতা, ব্যাংকগুলোর তারল্য সংকট এবং উচ্চ সুদহারের কারণে নতুন বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন ব্যবসায়ীরা। এর সঙ্গে গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকট যুক্ত হয়ে বিদ্যমান কারখানা চালাতেই হিমশিম খেতে হচ্ছে। ফলে ব্যবসার ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা থাকায় মূলধনি যন্ত্রপাতি এনে অর্থ আটকে রাখতে চাইছেন না সিংহভাগ উদ্যোক্তা, যা দীর্ঘমেয়াদে কর্মসংস্থান ও জাতীয় অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

জুলাই-আগস্টে ক্যাপিটাল যন্ত্রপাতি আমদানি ৩২ শতাংশ কমেছে

সর্বশেষ হালনাগাদ : ১০:৩২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬