Dhaka ০৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর: দুর্গাপূজা উৎসবে যোগ দেবেন তারেক রহমান, নিরাপত্তা জোরদার

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:৩৩:২০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে উৎসবের আমেজ বিরাজ করছে নগরজুড়ে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন জানিয়েছেন, আগামী ২০ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্গাপূজা উৎসবে যোগ দিতে চট্টগ্রামে আসছেন এবং তাকে স্বাগত জানাতে চট্টগ্রাম নগরী সম্পূর্ণরূপে প্রস্তুত। মেয়র বলেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা প্রধানমন্ত্রীকে সাদর সম্ভাষণ জানাব। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সব আয়োজন ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে।

শনিবার বেলা ১১টায় নগরীর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন শেষে মেয়র এসব কথা বলেন। এসময় তিনি জানান, ২০ অক্টোবর সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী চট্টগ্রামে এসে পৌঁছাবেন এবং এরপর তিনি জেএম সেন হলের পূজামণ্ডপে যাবেন। সেখানে তিনি সনাতনী সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

মেয়র ডা. শাহাদাত হোসেন আরও বলেন, বিএনপি সবসময় সনাতনী সম্প্রদায়ের সঙ্গে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। চট্টগ্রামকে একটি সাম্যের শহর, সৌহার্দ্যের শহর হিসেবে গড়ে তুলতে চাই। তারই বার্তা নিয়ে প্রধানমন্ত্রী চট্টগ্রামে আসছেন।

এ সময় পূজামণ্ডপটি পরিদর্শন করেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। তিনি বলেন, সনাতনী সম্প্রদায়ের মানুষ আজ আনন্দে আত্মহারা। শারদীয় দুর্গা উৎসবে এবার নবমীর দিনে তাদের সঙ্গে সামিল হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি চট্টগ্রামের সাধারণ মানুষও তাকে একনজর দেখতে মুখিয়ে আছে। তিনি আরও যোগ করেন, আমরা সব ধরনের প্রস্তুতি শেষ করেছি, যাতে প্রধানমন্ত্রী শান্তিপূর্ণভাবে পূজামণ্ডপে এসে চট্টগ্রামের সনাতনী সম্প্রদায়কে শুভেচ্ছা জানাতে পারেন।

এসময় আরও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান সোহেল, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অর্পণ কান্তি ব্যানার্জি, সাধারণ সম্পাদক এডভোকেট নিখিল কুমার নাথ, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সৌরভ প্রিয় পাল প্রমুখ।

এদিকে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী, স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি) এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও জেলা প্রশাসনের একাধিক টিম শনিবার সকালে জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করেছে। পূজামণ্ডপটির নিরাপত্তা বাড়ানোসহ সিসি ক্যামেরা স্থাপন এবং বিভিন্ন প্রবেশ পথে নজরদারি বাড়াতে তারা কাজ করছে। একইসাথে বিএনপি বিভাগীয় ও মহানগর নেতারাও কয়েক দিন ধরে প্রস্তুতিমূলক সভা করছেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর: দুর্গাপূজা উৎসবে যোগ দেবেন তারেক রহমান, নিরাপত্তা জোরদার

সর্বশেষ হালনাগাদ : ০৭:৩৩:২০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬