গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অবস্থিত ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
শনিবার বিকেলে উপজেলার সফিপুর এলাকায় কারখানাটির ভেষজ (হারবাল) উৎপাদন শাখায় হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই ভবনে আগুন ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক দেখা দেয়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, কারখানার একটি ভবনে আগুন লাগার খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা সম্ভব হয়নি।






















