Dhaka ০৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

সরকারি কেনাকাটায় দেশীয় পণ্যকে প্রাধান্য দিতে বিপিপিএর মতবিনিময় সভা

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:১৩:৩২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ১৫ বার দেখা হয়েছে

সরকারি ক্রয়ে দেশীয় শিল্পের উৎপাদিত পণ্যকে অগ্রাধিকার দেওয়ার লক্ষ্যে বিধিমালা প্রণয়নে অংশীজনদের সঙ্গে মতবিনিময় করেছে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ)। শনিবার সংস্থার সম্মেলনকক্ষে এ সংক্রান্ত একটি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

সম্প্রতি কার্যকর হওয়া পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর ২৫ক ধারার আলোকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এই ধারায় বর্তমান সরকারের ‘বাংলাদেশ প্রথম’ নীতির সঙ্গে সংগতি রেখে সরকারি ক্রয়ে স্থানীয় পণ্যকে প্রাধান্য দেওয়ার বিষয়টি নিশ্চিত করার নির্দেশনা রয়েছে।

বিপিপিএর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও সরকারের সচিব আবু সাঈদ মো. কামরুজ্জামান, এনডিসি সভায় সভাপতিত্ব করেন। এর আগে প্রধান ক্রয়কারী সংস্থাগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কারিগরি ওয়ার্কিং গ্রুপের সঙ্গেও বিষয়টি নিয়ে বিশদ আলোচনা করে বিপিপিএ।

সভায় পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫ (পিপিআর, ২০২৫)-এর প্রস্তাবিত সংশোধনীর ওপর বিস্তারিত উপস্থাপনা তুলে ধরেন বিপিপিএর পরিচালক শাহ ইয়ামিন-উল ইসলাম। এতে দেশীয় পণ্যকে অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দেওয়ার পাশাপাশি স্টার্টআপ ও উদ্ভাবনী উদ্যোগের প্রসারে উপযুক্ত সীমা নির্ধারণ এবং বিসিকে নিবন্ধিত ক্ষুদ্র ও কুটির শিল্পের জন্য সীমিত দরপত্র পদ্ধতিতে (এলটিএম) তালিকাভুক্তির বিষয়ে অংশীজনদের মতামত চাওয়া হয়।

সভায় ইনভেস্ট বাংলাদেশ, শিল্প, বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রায় ২০ জন প্রতিনিধি অংশ নেন। তাঁরা সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে অগ্রাধিকারপ্রাপ্ত পণ্যের সুস্পষ্ট তালিকা ও স্থানীয় পণ্যের সুনির্দিষ্ট মানদণ্ড নির্ধারণের তাগিদ দেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সরকারি কেনাকাটায় দেশীয় পণ্যকে প্রাধান্য দিতে বিপিপিএর মতবিনিময় সভা

সর্বশেষ হালনাগাদ : ০৭:১৩:৩২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬