রাজধানীর মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে তিনি প্রতিষ্ঠানটি পরিদর্শনে যান।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী শিক্ষক, শিক্ষার্থী, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ও স্কাউট সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং কথা বলেন। এ সময় তিনি শিক্ষাপ্রতিষ্ঠানটির পরিচ্ছন্নতা কার্যক্রমের খোঁজখবর নেন এবং ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতামূলক ভূমিকার বিষয়ে আলোচনা করেন।






















