Dhaka ০৫:২৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

সাংবাদিক লুৎফুজ্জামান হত্যা: আইনশৃঙ্খলার অবনতি নিয়ে জামায়াতে ইসলামীর উদ্বেগ

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:৩২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে

দেশে আইনশৃঙ্খলার চরম অবনতির কারণেই একের পর এক হত্যাকাণ্ড বাড়ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তার মতে, এর ফলে সাধারণ নাগরিকেরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ শুক্রবার সকালে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানান, গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে দুর্গাপুর উপজেলার তেলনজিয়া বাজারে একটি দোকানে বসে ছিলেন বেসরকারি ইন্টারনেট প্রটোকল টেলিভিশন (আইপিটিভি) চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি লুৎফুজ্জামান আলিফ ফকির। এ সময় একদল দুর্বৃত্ত তাকে গুলি করে হত্যা করে।

জামায়াতের এই নেতা বলেন, সাংবাদিক লুৎফুজ্জামানের হত্যাকাণ্ডটি পরিকল্পিত বলেই ধারণা করা হচ্ছে। এই ঘটনা দেশে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন কতটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, তা আবারও স্পষ্ট করে তুলেছে।

তিনি সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবিও জানান অ্যাডভোকেট জুবায়ের।

বিবৃতিতে তিনি নিহত সাংবাদিকের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সাংবাদিক লুৎফুজ্জামান হত্যা: আইনশৃঙ্খলার অবনতি নিয়ে জামায়াতে ইসলামীর উদ্বেগ

সর্বশেষ হালনাগাদ : ০৮:৩২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬