উপমহাদেশের বিখ্যাত শাস্ত্রীয় সংগীতজ্ঞ ওস্তাদ আলাউদ্দিন খাঁ ১৮৬২ সালের ৮ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন। সরোদ ও সেতারসহ বিভিন্ন বাদ্যযন্ত্রে তাঁর মুনশিয়ানা তাঁকে বিশ্বজুড়ে পরিচিতি এনে দেয়। তিনি ১৯৭২ সালে মৃত্যুবরণ করেন। এছাড়া ২০১৪ সালের ৮ অক্টোবর ভাষা আন্দোলনের অন্যতম পরিচিত মুখ ‘ভাষাসৈনিক’ আবদুল মতিন মৃত্যুবরণ করেন।
১৯৮১ সালের ৯ অক্টোবর বিখ্যাত সাহিত্যিক ও শিক্ষাবিদ কাজী মোতাহার হোসেন শেষনিঃশ্বাস ত্যাগ করেন। লালসালু, চাঁদের অমাবস্যা ও কাঁদো নদী কাঁদো উপন্যাসের স্রষ্টা প্রখ্যাত কথাশিল্পী সৈয়দ ওয়ালীউল্লাহ ১৯৭১ সালের ১০ অক্টোবর মৃত্যুবরণ করেন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর গ্রামীণ জীবনের রূপকার ও একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত চিত্রশিল্পী এস এম সুলতান মৃত্যুবরণ করেন।
ঐতিহাসিক অন্যান্য ঘটনার মধ্যে ১৯৫৭ সালের ১১ অক্টোবর পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। ২০০৬ সালের ১৩ অক্টোবর বাংলাদেশের অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস এবং তাঁর প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।


























