Dhaka ০৯:১৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

দেশে তীব্র জ্বালানি সংকট মোকাবিলায় আরও ৯ কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত

  • সর্বশেষ হালনাগাদ : ১১:৩৮:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ২৪ বার দেখা হয়েছে

মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও চলমান যুদ্ধাবস্থায় দেশে সৃষ্ট সম্ভাব্য জ্বালানি সংকট সামাল দিতে আন্তর্জাতিক বাজার থেকে আরও ৯ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সিঙ্গাপুরভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান ‘ট্রাফিগুরা পিটিই লিমিটেড’-এর কাছ থেকে চলতি বছরের ডিসেম্বর থেকে ২০২৭ সাল পর্যন্ত নির্ধারিত দরসূচক (জেকেএম সূচক থেকে প্রতি এমএমবিটিইউতে ০.১০ ডলার কম) মূল্যে এই এলএনজি সরবরাহ করা হবে।

বুধবার (১৪ অক্টোবর ২০২৬) অর্থ মন্ত্রণালয় থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে মঙ্গলবার অনুষ্ঠিত কমিটির ৪৯তম সভার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের তথ্য জানানো হয়। একই সভায় জি-টু-জি (জিটুজি) ও সরাসরি ক্রয় (ডিপিএম) পদ্ধতিতে চেনিয়েরে মার্কেটিং, বিপি সিঙ্গাপুর, সাহারা এনার্জি ও শেল ইন্টারন্যাশনাল থেকে জরুরি প্রয়োজনে সরাসরি এলএনজি আমদানির প্রস্তাবেও সায় মিলেছে।

এদিকে জ্বালানি খাতের পাশাপাশি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ (থার্ড টার্মিনাল) মেগা প্রকল্পের দুটি মূল ক্রয় চুক্তির ব্যয় ও সময়সীমা বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। এর মধ্যে অ্যাভিযেশন ঢাকা কনসোর্টিয়ামের মূল নির্মাণ চুক্তির সঙ্গে ৩৬০ কোটি ৬৫ লাখ টাকা যোগ হয়ে সংশোধিত মূল্য দাঁড়িয়েছে প্রায় ২০ হাজার ৯৪৯ কোটি টাকা। পরামর্শক সেবার ক্ষেত্রেও বৈচিত্র্যময় ভেরিয়েশনের কারণে খরচ ৪০৫ কোটি টাকা বেড়ে সংশোধিত মূল্য হয়েছে প্রায় ১ হাজার ১৭৭ কোটি টাকা। উল্লেখ্য, থার্ড টার্মিনালের দৃশ্যমান নির্মাণকাজ ৯৯ দশমিক ৯৩ শতাংশ শেষ হয়েছে এবং আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে টার্মিনালটি আংশিকভাবে চালু হতে যাচ্ছে। তবে প্রকল্পের সম্পূর্ণ কাজ শেষ করতে সার্বিক ব্যয় ৮৪৭ কোটি টাকা বাড়িয়ে ২২ হাজার ২১৩ কোটি টাকায় উন্নীত করা হয়েছে এবং প্রকল্পের মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

একই ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় অভ্যন্তরীণ বাজারে সরবরাহের জন্য মেঘনা সুগার রিফাইনারি থেকে দুই দফায় ১০ হাজার মেট্রিক টন চিনি, সৌদি আরবের ‘সাবিক’ ও ইউএই-র ‘ফার্টিগ্লোব’ থেকে ৮২ হাজার টন ইউরিয়া সার এবং রাশিয়া ও কানাডা থেকে এমওপি ও ডিএপি সার আমদানির একাধিক ক্রয় প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন প্রদান করা হয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

দেশে তীব্র জ্বালানি সংকট মোকাবিলায় আরও ৯ কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত

সর্বশেষ হালনাগাদ : ১১:৩৮:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬