বঙ্গোপসাগরে তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য ২০২৬ সালের অফশোর বিডিং রাউন্ডে দরপত্র জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক তেল কোম্পানিগুলোর (আইওসি) অনুরোধের পরিপ্রেক্ষিতে এই সময়সীমা ৩০ নভেম্বর ২০২৬ থেকে বাড়িয়ে ৩১ মার্চ ২০২৭ করা হয়েছে।
একই সঙ্গে, অফশোর বিডিং রাউন্ড ২০২৬-এর ডাটা সেলস প্যাকেজ সহজলভ্য করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় আশা করছে, এই পদক্ষেপের ফলে বিডিং রাউন্ডে আইওসি কোম্পানিগুলোর অংশগ্রহণের আগ্রহ বাড়বে।
মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মুহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


























