সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি কর্মীদের শ্রমবাজার সম্প্রসারণ এবং ট্যাক্সি ও ট্রাকচালক হিসেবে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। একই সঙ্গে দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব আরও গতিশীল করার বিষয়েও আলোচনা হয়েছে।
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে মুসলিম ভ্রাতৃত্বের ঐতিহাসিক সম্পর্ক এবং দক্ষ জনশক্তি প্রেরণের সম্ভাবনার দিকগুলো উঠে আসে।
এ ছাড়া বাণিজ্য বৃদ্ধি, বাংলাদেশে আমিরাতের বিনিয়োগ বাড়ানো, জ্বালানি খাতে সহযোগিতা ও অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিষয়ে দুই পক্ষ মতবিনিময় করে। উভয় দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অর্থনৈতিক সহযোগিতাকে আরও ফলপ্রসূ করার বিষয়েও বৈঠকে জোর দেওয়া হয়।






















