Dhaka ০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: বাংলাদেশ ব্যাংকের গভর্নর

  • সর্বশেষ হালনাগাদ : ১২:১৫:০৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ২৯ বার দেখা হয়েছে

ব্যাংক খাত থেকে অপসূত ও লুট হওয়া অর্থের ক্ষতি পুষিয়ে খাতটিকে পুনরায় শক্তিশালী করতে আগামী ৫ থেকে ৮ বছর পর্যন্ত বার্ষিক ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।

রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আর্থিক সেবা সংক্রান্ত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর এ তথ্য জানান। তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর দেখা গেছে ব্যাংক খাতের বিশাল অঙ্কের আমানত উধাও হয়ে গেছে, যা দূর করা বর্তমান সময়ে বড় এক চ্যালেঞ্জ।

আমানতকারীদের অর্থ ফেরতের সংকট নিরসনে ইতিমধ্যেই বেশ কিছু সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে উল্লেখ করে গভর্নর বলেন, সার্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে জাতীয় বাজেট থেকে প্রয়োজনীয় বরাদ্দ চেয়ে সরকারের কাছে একটি কৌশলগত প্রস্তাব পাঠানো হয়েছে।

তিনি আরও হুঁশিয়ারি দেন যে, চলতি বছরের মধ্যে ঋণখেলাপিরা পাওনা পরিশোধে সুযোগ পাবেন। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থ পরিশোধ না করা হলে আগামী বছর থেকে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি ডিজিটাল লেনদেন বৃদ্ধির মাধ্যমে রাজস্ব সংগ্রহ বাড়ানোর ওপরও তিনি গুরুত্ব দেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: বাংলাদেশ ব্যাংকের গভর্নর

সর্বশেষ হালনাগাদ : ১২:১৫:০৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬