দেশের মৎস্যসম্পদ বিশেষ করে জাতীয় মাছ ইলিশের বংশবৃদ্ধি ও সংরক্ষণের লক্ষ্যে মা ইলিশ রক্ষায় সমাজের সব স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। তিনি জেলেদের প্রতি আগামী ২২ দিন নদীতে জাল না ফেলার জন্য বিশেষ অনুরোধ জানান।
সকালে মাদারীপুরের শিবচর উপজেলার একটি স্কুল মাঠে আয়োজিত সচেতনতা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে এ ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে সচেতনতা সভা ও জেলে পরিবারের মাঝে মানবিকসহায়তা কর্মসূচি’ আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে পদ্মা নদীর জেলে পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ইলিশের বংশবৃদ্ধি ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে বলেন, একটি ছোট ইলিশ ডিম ছাড়ার সুযোগ পেলে তা থেকে প্রচুর ইলিশের জন্ম হওয়া সম্ভব। বর্তমান সরকার দেশকে সব দিক থেকে একটি সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে কাজ করছে। তাই আমাদের জাতীয় সম্পদ আমাদেরই রক্ষা করতে হবে। জেলেদের উদ্দেশে তিনি আরও বলেন, অভিযਾਨের এ সময়ে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। তাই মা ইলিশ রক্ষায় জেলেদের পাশাপাশি প্রশাসন ও সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে।






















