Dhaka ১২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন স্থানে সুপেয় পানির তীব্র সংকট, চরম ভোগান্তিতে বাসিন্দারা

  • সর্বশেষ হালনাগাদ : ১০:২৩:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে

দেশের বিভিন্ন এলাকায় সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। প্রয়োজনীয় পানির অভাবে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। কোথাও কোথাও পানির দাবিতে সড়ক অবরোধের মতো ঘটনাও ঘটছে।

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার লোকমানপুর গ্রামের বাসিন্দারা দীর্ঘ দুই দশক ধরে সুপেয় পানির সংকটে ভুগছেন। গ্রামের মানুষকে প্রতিদিন দীর্ঘ পথ পাড়ি দিয়ে পাশের গ্রাম থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে। এ বিষয়ে উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎ চলে গেলেই পৌরসভার পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। ঘণ্টার পর ঘণ্টা পানি না পেয়ে চরম ভোগান্তিতে পড়ছেন পৌরবাসী। উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি দ্রুত সমাধানের জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এদিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পানির পাম্প বিকল হয়ে পড়ায় তীব্র সংকট তৈরি হয়েছে। এর প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এছাড়া গাজীপুরের শ্রীপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রিপেইড মিটারে টাকা না থাকায় বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ রয়েছে, যার ফলে তীব্র গরমে শিক্ষার্থীরা চরম কষ্টে দিন কাটাচ্ছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন স্থানে সুপেয় পানির তীব্র সংকট, চরম ভোগান্তিতে বাসিন্দারা

সর্বশেষ হালনাগাদ : ১০:২৩:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬