Dhaka ০৪:৩২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

সাতক্ষীরায় মামলার সাক্ষী হওয়া নিয়ে বিরোধ, একই পরিবারের ৫ জন আহত

  • সর্বশেষ হালনাগাদ : ০৩:৩৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে

সাতক্ষীরার কলারোয়ায় পূর্ববিরোধ ও একটি মামলায় সাক্ষী হওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন একই পরিবারের পাঁচ সদস্য। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন—মহাসিন আলী (৪০), তাঁর ভাই শাহিনুর রহমান, চাচাতো ভাই আশরাফ আলী, বোনাই তৌহিদুল ইসলাম ও ভাগ্নে অলিউল্লাহ। ভুক্তভোগীদের দাবি, পূর্বশত্রুতা এবং আদালতে একটি মামলায় সাক্ষী হওয়ার কারণে প্রতিপক্ষের লোকজন তাঁদের ওপর ক্ষুব্ধ ছিল। এর জেরে সজিব হোসেন ও শামিম রেজাসহ কয়েকজন কুড়াল, রড, শাবল ও ইট নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। এতে মহাসিন আলীর মাথায় গুরুতর রক্তাক্ত জখমসহ হাতের হাড় ভেঙে যায় এবং তাঁকে বাঁচাতে আসা অন্য স্বজনেরাও আহত হন।

এ ঘটনায় মহাসিন আলী বাদী হয়ে আটজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে কলারোয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান লিখিত অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে জানান, ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সাতক্ষীরায় মামলার সাক্ষী হওয়া নিয়ে বিরোধ, একই পরিবারের ৫ জন আহত

সর্বশেষ হালনাগাদ : ০৩:৩৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬