Dhaka ১২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

রাজধানীতে স্বস্তির বৃষ্টি, দিনব্যাপী আবহাওয়ার পূর্বাভাস

  • সর্বশেষ হালনাগাদ : ১১:০৮:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

আজ ছুটির দিন শুক্রবার সকালে রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হয়েছে। গত কয়েক দিনের তীব্র গরমের পর এই বৃষ্টি নগরজীবনে কিছুটা স্বস্তি এনেছে। তবে কিছু কিছু সড়কে পানি জমে যান চলাচল ধীর হয়ে পড়েছে।

সকালে যারা বাইরে বের হয়েছেন, তাদের ছাতা ব্যবহার করতে দেখা গেছে। বৃষ্টির কারণে রাজধানীর তাপমাত্রা কিছুটা কমলেও, বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও যানজটের আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সিলেট বিভাগের অনেক জায়গায়, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী পাঁচ দিনের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিলেটের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

এছাড়া, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী পাঁচ দিনে আবহাওয়ার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা সামান্য কমলেও, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনায়। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে সর্বোচ্চ ২০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সিলেটে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

রাজধানীতে স্বস্তির বৃষ্টি, দিনব্যাপী আবহাওয়ার পূর্বাভাস

সর্বশেষ হালনাগাদ : ১১:০৮:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬