রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৪০ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার ডিএমপি মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক খুদেবার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশ জানায়, রাজধানীতে নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে আইনি প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

























