Dhaka ০৭:১৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

মোংলা বন্দরের রেকর্ড রাজস্ব অর্জন, এক অর্থবছরে আয় ৩৮৭ কোটি টাকা

  • সর্বশেষ হালনাগাদ : ০৬:৪৪:১৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ১১ বার দেখা হয়েছে

২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও কনটেইনার হ্যান্ডলিং এবং রাজস্ব আয়ে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে মোংলা বন্দর। এ সময়ে বন্দরটিতে ১ কোটি ২২ লাখ ৫১ হাজার টন কার্গো ও ২৯ হাজার ৭২৪ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং হয়েছে, যার বিপরীতে মোট রাজস্ব আয় হয়েছে ৩৮৭ কোটি ৯৫ লাখ ১২ হাজার টাকা।

মঙ্গলবার খুলনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য জানান মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা। তিনি জানান, আগের অর্থবছরের তুলনায় এ বছর কার্গো হ্যান্ডলিং ও রাজস্ব আয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

বন্দর চেয়ারম্যান আরও বলেন, নাব্যতা সংকট দূর করতে পশুর চ্যানেলের ইনার বারে ড্রেজিংয়ের কাজ চলছে। এটি সম্পন্ন হলে অচিরেই জেটিতে ৯ দশমিক ৫ থেকে ১০ মিটার ড্রাফটের বড় জাহাজ ভিড়ানোর সুবিধা তৈরি হবে, যা আঞ্চলিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

মোংলা বন্দরের রেকর্ড রাজস্ব অর্জন, এক অর্থবছরে আয় ৩৮৭ কোটি টাকা

সর্বশেষ হালনাগাদ : ০৬:৪৪:১৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬