রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৪০ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার ডিএমপির মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক খুদেবার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। নিরাপত্তার স্বার্থে রাজধানীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


























