জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করেছে দেশের আর্থিক খাতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আর্থিক গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে দেশের সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এসংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। বিভিন্ন ব্যাংকের দায়িত্বশীল ব্যক্তিরা এই চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্দেশনা অনুযায়ী, সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য, হিসাব খোলার ফরম, কেওয়াইসি নথি এবং লেনদেনের বিস্তারিত বিবরণী দ্রুত সময়ের মধ্যে বিএফআইইউতে জমা দেওয়ার জন্য বলা হয়েছে। উল্লেখ্য, এর আগে তার স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল।






















