Dhaka ০৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ ৪ জন আটক

  • সর্বশেষ হালনাগাদ : ০৯:৪৯:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ২৬ বার দেখা হয়েছে

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষিবিদ গেস্ট হাউসে অভিযান চালিয়ে ইয়াবাসহ চারজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের একজন কর্মরত কর্মীও রয়েছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) রাতে বিশ্ববিদ্যালয়ের কৃষিবিদ গেস্ট হাউসের ৬ নম্বর কক্ষ থেকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়। ময়মনসিংহ কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব এই অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা হলেন—বিশ্ববিদ্যালয়ের কৃষি ব্যবসা ও বিতরণ বিভাগের তৃতীয় শ্রেণির কর্মচারী লাবিব হাসান মিথুন এবং তিন জন বহিরাগত যথাক্রমে সামিউল আলীম, সামিউল ইবনে আশিকুর রহমান ও সোয়াদ।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ওই রাতে গেস্ট হাউসের ৬ নম্বর কক্ষের ভেতরে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল এবং ভেতরে অবস্থানরত ব্যক্তিদের গতিবিধি ও আচরণ অত্যন্ত অস্বাভাবিক মনে হয়। বিষয়টি সন্দেহজনক ঠেকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেওয়া হয়। পরবর্তীতে পুলিশ তাৎক্ষণিকভাবে সেখানে উপস্থিত হয়ে অভিযান চালায় এবং তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করে। পরে তাদের আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের মতো একটি উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানের আবাসিক গেস্ট হাউসে এ ধরনের মাদকের কারবার ও সেবনের ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ সচেতন মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরসহ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ ৪ জন আটক

সর্বশেষ হালনাগাদ : ০৯:৪৯:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬