Dhaka ১০:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

মিরপুরে মেট্রোরেল এলাকায় পোস্টার-লিফলেট অপসারণ শুরু

  • সর্বশেষ হালনাগাদ : ০২:৫৮:৩০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৩০ বার দেখা হয়েছে

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খানের ঘোষণা অনুযায়ী রাজধানীর মিরপুর-১০ থেকে শেওড়াপাড়া পর্যন্ত মেট্রোরেল এলাকায় সব ধরনের পোস্টার ও লিফলেট অপসারণের কাজ শুরু হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) সারাদিন রাজধানীর বিভিন্ন এলাকায় হকার ও অবৈধ দখলের বিরুদ্ধে ডিএনসিসির নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালিত হয়। প্রশাসক শফিকুল ইসলাম খানের সরাসরি নেতৃত্বে এবং দলীয় কর্মীদের সহায়তায় মেট্রোরেলের পিলার ও বিভিন্ন স্থাপনা পরিষ্কার করা হচ্ছে।

ডিএনসিসি কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে মিরপুর এলাকার মেট্রোরেল সংশ্লিষ্ট সব স্থাপনা সম্পূর্ণ পোস্টারমুক্ত করা হবে। মূলত নগরীর সৌন্দর্য, পরিচ্ছন্নতা ও জনশৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং সিটি করপোরেশনের এমন কঠোর ও সুশৃঙ্খল অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

মিরপুরে মেট্রোরেল এলাকায় পোস্টার-লিফলেট অপসারণ শুরু

সর্বশেষ হালনাগাদ : ০২:৫৮:৩০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬