Dhaka ০৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

বগুড়ার ৪ কোটি টাকার বার্ন ইউনিট ৬ বছরেও চালু হয়নি, আইসিইউ-সিসিইউ করার উদ্যোগ

  • সর্বশেষ হালনাগাদ : ০১:২৭:০৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৩২ বার দেখা হয়েছে

প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণ শেষ হওয়ার ছয় বছর পরও চালু হয়নি বগুড়ার ১০ শয্যার বার্ন ইউনিট। প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জাম না থাকায় এতদিন তালাবদ্ধ পড়ে থাকা ইউনিটটি এবার অগ্নিদগ্ধ রোগীদের চিকিৎসার জন্য না খুলে আইসিইউ ও সিসিইউ হিসেবে ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে বগুড়া ও উত্তরাঞ্চলের অগ্নিদগ্ধ রোগীদের জন্য বিশেষায়িত চিকিৎসার প্রত্যাশা আরও অনিশ্চিত হয়ে পড়েছে।

চলতি বছরের মার্চে কাহালুর সাকোহালী গ্রামের দুবছরের শিশু রাইসা আক্তার দিয়াশলাই নিয়ে খেলতে গিয়ে আগুনে দগ্ধ হয়। একইভাবে বগুড়া শহরের মালগ্রাম এলাকায় পারিবারিক বিষয়ে অভিমান করে অনার্স পড়ুয়া এমরান গায়ে কেরোসিন ঢেলে আগুন দেন। স্থানীয়ভাবে বার্ন ইউনিট না থাকায় দুজনকেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিতে হয়। ভুক্তভোগী পরিবারের সদস্যরা বগুড়ার বার্ন ইউনিটটি চালুর দাবি জানিয়েছেন।

বগুড়ার ২৫০ শয্যার মোহাম্মদ আলী হাসপাতাল চত্বরে অগ্নিদগ্ধ রোগীদের চিকিৎসার জন্য ১০ শয্যার বার্ন ইউনিট নির্মাণের উদ্যোগ নেওয়া হয় ২০১৫ সালে। ২০১৭ সালে প্রকল্পের অর্থ বরাদ্দ পাওয়ার পর গণপূর্ত বিভাগ দরপত্র আহ্বান করে। ঠিকাদারের মাধ্যমে ২০১৮ সালে নির্মাণকাজ শুরু হয়ে শেষ হয় ২০১৯ সালের অক্টোবরে। এতে ব্যয় হয় প্রায় তিন কোটি ৬৪ লাখ টাকা।

নির্মাণ শেষে গণপূর্ত বিভাগ ইউনিটটি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। সেখানে দুটি বিশেষায়িত ওয়ার্ড, অস্ত্রোপচার কক্ষ, পর্যবেক্ষণ ইউনিট, চিকিৎসকদের চেম্বার ও বিশ্রামকক্ষসহ বিভিন্ন সুবিধা রাখা হয়েছে। তবে প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জাম না থাকায় ইউনিটটি চালু করা হয়নি; তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে।

হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বার্ন ইউনিট চালুর জন্য একজন সিনিয়র কনসালট্যান্ট, দুজন জুনিয়র কনসালট্যান্ট, দুজন সহকারী রেজিস্ট্রার, চারজন ইনডোর মেডিকেল অফিসার, চারজন মেডিকেল অফিসার, দুজন অ্যানেসথেটিস্ট, ১৬ জন সিনিয়র স্টাফ নার্স, ১২ জন অফিস সহায়ক, ১২ জন ওয়ার্ডবয় ও আটজন পরিচ্ছন্নতাকর্মী প্রয়োজন। কিন্তু এসব পদ সৃষ্টি বা পদায়ন করা হয়নি। একইসঙ্গে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামও বরাদ্দ দেওয়া হয়নি। ইউনিটটি চালুর জন্য চিকিৎসক, নার্সসহ প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম চেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ একাধিকবার আবেদন করেছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

বগুড়ার ৪ কোটি টাকার বার্ন ইউনিট ৬ বছরেও চালু হয়নি, আইসিইউ-সিসিইউ করার উদ্যোগ

সর্বশেষ হালনাগাদ : ০১:২৭:০৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬