Dhaka ০৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

রাড্ডা ক্লিনিকে হামলা: শাহ আলী থানার ওসি প্রত্যাহার, গ্রেপ্তার ৪

  • সর্বশেষ হালনাগাদ : ১১:৫৫:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২৫ বার দেখা হয়েছে

রাজধানীর মিরপুর–১-এর রাড্ডা ক্লিনিকে হামলার ঘটনায় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার সকালে এই তথ্য জানা গেছে।

এদিকে, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় শাহ আলী থানা পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. সোহেল (২২), মো. জুয়েল (২৩), জিহাদ হাসান (২১) ও মো. রাব্বি (২০)।

জানা গেছে, গ্রেপ্তারকৃত চারজনের মধ্যে তিনজনই শাহ আলী মাজার এলাকার ভাসমান ব্যক্তি। টাকার বিনিময়ে তারা এই ভাঙচুরে অংশ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গভীর রাতে এই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে, যা নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। রাতের আঁধারে কেন একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এভাবে হামলা চালানো হলো, সেই প্রশ্ন তুলেছেন অনেকেই। সামাজিক মাধ্যমেও এই ঘটনার তীব্র নিন্দা জানানো হচ্ছে।

প্রতিষ্ঠানের কর্মী, দায়ের করা মামলার এজাহার এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে আইনশৃঙ্খলা বাহিনী মনে করছে, ঘটনাটি জমি দখল সংক্রান্ত বিষয়। রাতের আঁধারে কেন এভাবে হামলা চালিয়ে প্রতিষ্ঠানটি গুঁড়িয়ে দেওয়া হলো এবং কারা এই কাজের সঙ্গে জড়িত, সেই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।

এই ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে। কয়েক ঘণ্টা ধরে ভাঙচুর ও লুটপাট চললেও পুলিশ কেন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি, তা নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

রাড্ডা ক্লিনিকে হামলা: শাহ আলী থানার ওসি প্রত্যাহার, গ্রেপ্তার ৪

সর্বশেষ হালনাগাদ : ১১:৫৫:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬