Dhaka ০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

পোশাক খাতের চেয়েও দ্রুতগতিতে ঘুরে দাঁড়াচ্ছে চামড়াজাত শিল্প

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:২১:০৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

চলতি অর্থবছরের আগস্টে দেশের শীর্ষ পাঁচ রপ্তানিপণ্যের মধ্যে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে চামড়া ও চামড়াজাত পণ্য। পোশাক খাতের প্রবৃদ্ধির হারের প্রায় দ্বিগুণ গতিতে এগিয়ে চলা এই খাতটি রপ্তানিতে দ্বিতীয় অবস্থান শক্ত করেছে, যা দেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণের ক্ষেত্রে অত্যন্ত ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে।

বাংলাদেশ ব্যাংক ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, আগস্ট মাসে চামড়া খাতে রপ্তানি হয়েছে ১২ কোটি ৬৬ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৪.৮ শতাংশ বেশি। যেখানে প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের প্রবৃদ্ধির হার ছিল ১৩.৯ শতাংশ। কোরবানির ঈদের কারণে কাঁচামালের পর্যাপ্ত প্রাপ্তি এবং চীন ও ভারতের বাজারে চামড়ার চাহিদা বাড়ায় এই প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।

তবে এই প্রবৃদ্ধির ধারাবাহিকতা রক্ষা করতে হলে পরিবেশগত মানদণ্ড পূরণ, কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের (সিইটিপি) কার্যকর ব্যবহার এবং অর্থায়ন সংক্রান্ত শর্তগুলো সফলভাবে মোকাবিলা করার ওপর জোর দিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

পোশাক খাতের চেয়েও দ্রুতগতিতে ঘুরে দাঁড়াচ্ছে চামড়াজাত শিল্প

সর্বশেষ হালনাগাদ : ০৮:২১:০৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬