Dhaka ০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:২২:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২০ বার দেখা হয়েছে

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেলে শহরের ট্রাংক রোডস্থ প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। ফেনী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুলের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেসবাহ উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্লাহ মানিক ও এয়াকুব নবী ভূঁইয়া।

এ সময় আরও বক্তব্য রাখেন ফেনী পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত এবং সাবেক সভাপতি জাকির হোসেন জসিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশের স্থিতিশীলতা বিনষ্ট করতে বিভিন্ন মহল থেকে গভীর ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীসহ দেশের সকল নাগরিককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

তারা অভিযোগ করেন, সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও আওয়ামী লীগের নেতাকর্মীরা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। বক্তারা দেশের শান্তি, স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর জোর দেন। যেকোনো ধরনের নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয় সমাবেশ থেকে।

সমাবেশে জেলা ও পৌর বিএনপির বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে বিএনপির নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ জানান।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ

সর্বশেষ হালনাগাদ : ০৭:২২:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬