Dhaka ০৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

আইনশৃঙ্খলার উন্নতির দাবি পুলিশের, বাস্তবে উৎকণ্ঠায় সাধারণ মানুষ

  • সর্বশেষ হালনাগাদ : ১২:৫৩:০৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২১ বার দেখা হয়েছে

বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর গত ছয় মাসে দেশের সার্বিক আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি হয়েছে বলে দাবি করেছে পুলিশ সদর দপ্তর। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো সাম্প্রতিক এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, খুন, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, মব সহিংসতা এবং সংখ্যালঘু নিপীড়নের মতো অপরাধগুলো উল্লেখযোগ্য হারে কমেছে। তবে মাঠপর্যায়ে সাধারণ মানুষের মাঝে নিরাপত্তাহীনতা ও উদ্বেগের চিত্র এখনও কাটেনি।

অপরাধ বিশ্লেষকদের মতে, দাপ্তরিক পরিসংখ্যানে অপরাধ হ্রাসের চিত্র ফুটে উঠলেও সাধারণ মানুষ নিজেদের পুরোপুরি নিরাপদ মনে করছেন না। রাজধানীসহ বিভিন্ন এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, চুরি এবং বেশ কিছু লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা অব্যাহত থাকায় জনমনে স্বস্তি ফিরছে না। এমনকি জাতীয় সংসদের আলোচনাতেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

পুলিশ সদর দপ্তরের অপারেশনস শাখা থেকে পাঠানো ওই প্রতিবেদনে বলা হয়েছে, ভঙ্গুর একটি রাষ্ট্রকাঠামোর মধ্য দিয়ে বর্তমান গণতান্ত্রিক সরকার দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষায় বহুমুখী পরিকল্পনা গ্রহণ করে। এর মধ্যে পুলিশের হারানো মনোবল ফিরিয়ে আনা, বিশেষ অভিযান পরিচালনা এবং অবৈধ অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন কঠোর পদক্ষেপের ফলে অপরাধের হার কমে এসেছে।

প্রতিবেদনে তুলনামূলক চিত্রে দেখানো হয়েছে যে, বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আমলের তুলনায় চলতি বছরের প্রথম আট মাসে খুন এবং নারী ও শিশু নির্যাতনের ঘটনা উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের ফলেই এই ইতিবাচক পরিবর্তন এসেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

আইনশৃঙ্খলার উন্নতির দাবি পুলিশের, বাস্তবে উৎকণ্ঠায় সাধারণ মানুষ

সর্বশেষ হালনাগাদ : ১২:৫৩:০৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬