Dhaka ০৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক বাজারে কমল জ্বালানি তেলের দাম

  • সর্বশেষ হালনাগাদ : ১২:৪৪:২০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২৫ বার দেখা হয়েছে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে কিছুটা নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ফিউচারের দর ৭ সেন্ট বা শূন্য দশমিক ০৭ শতাংশ কমে প্রতি ব্যারেল দাঁড়িয়েছে ৯৯ দশমিক ১৮ ডলারে।

অন্যদিকে, একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড অয়েলের দাম ৩৫ সেন্ট বা শূন্য দশমিক ৩৯ শতাংশ হ্রাস পেয়ে প্রতি ব্যারেল ৯০ দশমিক ১৭ ডলারে লেনদেন হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, লোহিত সাগরের দিকে পরিচালিত একটি গুরুত্বপূর্ণ পাইপলাইনের মাধ্যমে সৌদি আরব পুনরায় অপরিশোধিত তেল সরবরাহ শুরু করায় তেলের বাজারে এই স্বস্তি ফিরেছে। এছাড়া নিউইয়র্কে জাতিসংঘে চলমান আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ভূরাজনৈতিক সংঘাতের কূটনৈতিক সমাধানের আশা বাড়ায় বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক বাজারে কমল জ্বালানি তেলের দাম

সর্বশেষ হালনাগাদ : ১২:৪৪:২০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬