Dhaka ০৪:০৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ডেঙ্গুর ভয়াবহ রূপ: ২৪ ঘণ্টায় রেকর্ড ১৮৭২ জন আক্রান্ত, প্রাণ গেল আরও ৫ জনের

  • সর্বশেষ হালনাগাদ : ১১:০৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৩ বার দেখা হয়েছে

দেশে ডেঙ্গু পরিস্থিতির চরম অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে রেকর্ড সংখ্যক ১ হাজার ৮৭২ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা একদিনে আক্রান্তের ক্ষেত্রে এখন পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড। চলতি মাসের মাত্র ২২ দিনেই ডেঙ্গুতে ৯৮ জনের মৃত্যু এবং ২৯ হাজার ৬৫৩ জন আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ১৯০ জন, চট্টগ্রামে ২৮৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৯১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৫৯ জন এবং দক্ষিণ সিটি করপোরেশনে ১৯১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও সিলেটেও ডেঙ্গু রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৪৭৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ হাজার ৪৯৯ জনে এবং মোট মৃত্যু হয়েছে ১৯৫ জনের। আক্রান্তদের মধ্যে ৬২.৬ শতাংশ পুরুষ এবং ৩৭.৪ শতাংশ নারী। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও তৎপর হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ডেঙ্গুর ভয়াবহ রূপ: ২৪ ঘণ্টায় রেকর্ড ১৮৭২ জন আক্রান্ত, প্রাণ গেল আরও ৫ জনের

সর্বশেষ হালনাগাদ : ১১:০৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬